, || - ||

ডুমুরিয়ার কৃষক নেতা শহীদ কমরেড শেখ আব্দুল মজিদের মৃত্যু বার্ষিকী পালন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
ডুমুরিয়ায় বীর মুক্তিযোদ্ধা কৃষক নেতা শহীদ কমরেড শেখ আব্দুল মজিদ এর ৩৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৬ টার সময় শহীদ কমরেড শেখ আব্দুল মজিদ মিলনায়তনে  অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মজিদের বড় ছেলে শেখ সেলিম আক্তার স্বপন। বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক আনছার আলী মোল্লা,ডুমুরিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শেখ মোয়াজ্জেম হোসেন, আলহাজ্ব ‌বদরুজ্জামান, ডুমুরিয়া মহাবিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ‌রঞ্জন কুমার তরফদার, শেখ মোফাজ্জল হোসেন, উপজেলা সাংস্কৃতিক সংগঠক শেখ আমজাদ হোসেন, শেখ মাহতাব হোসেন, এলারা মজিদ পপি,
ডুমুরিয়া বাজার কমিটির আহ্বায়ক মহিদুল ইসলাম, সদস্য সচিব শ্যামল দাস, আওয়ামী লীগ নেতা মাসুদ রানা নান্টু, গৌতম কুমার কুন্ডু,
অনুষ্ঠান সার্বিক সঞ্চালনা করেন শেখ ‌মোশারফ হোসেন। দোয়া পরিচালনা করেন খুলশী ক্যাডেট স্কুম মাদ্রাসার মুহতামিম মাওঃ মুজিবুর রহমান।
Please follow and like us: