, || - ||

ডুমুরিয়ার খর্নিয়ায় সামাজিক সম্প্রীতি কমিটির সভা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
খুলনা ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ধর্মীয় উগ্রবাদ , জঙ্গিবাদ , সহিংসতা ও সন্ত্রাসবাদকে প্রতিহত করার লক্ষ্যে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ৫অক্টোবর) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খর্ণিয়া ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার। বক্তব্য রাখেন ইউপি সচিব হেকমত আলী ,  উপসহকারী কৃষি অফিসার ইকবল হোসেন , প্রনব কুমার ঘোষ ,  প্রধান শিক্ষক লিনা জেসমিন , আবুল হোসেন সরদার , ইউপি সদস্য শেখ হজরত আলী , মোজাফ্ফার হোসেন মোল্লা , আবুল কাশেম মোল্লা , আব্দুল হালিম সরদার , শেখ রবিউল হোসেন , শেখ মহাসিন হোসেন , সঞ্জয় কুমার মল্লিক , মুক্তার হোসেন , শেখ লুৎফর রহমান , সংরক্ষিত মহিলা সদস্য রাশিদা বেগম , আলেয়া বেগম , শিউলি বেগম , অর্চনা সরকার , শেখ শহিদ , ইসলাম সরদার প্রমুখ।
Please follow and like us: