, || - ||

ডুমুরিয়ার সদর ইউনিয়নে দলিতের আয়োজনে গণশুনানী অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
খুলনার ডুমুরিয়ার সদর ইউনিয়নে জাতপাত পেশাভিত্তিক বৈষম্যমূলক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের সাথে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। রাইট অফ দলিত(আর আই ডি) প্রকল্পে ইসলামিক রিলিফ সুইডেনের সহযোগিতায় বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় পরিষদ মিলনায়তনে এ গণশুনানী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডুমুরিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান গাজী হুমায়ূন কবির বুলু। আলোচনা করেন দলিতের মনিটরিং ও অডিট ম্যানেজার উত্তম দাস, প্রোগ্রাম ম্যানেজার আবু হাসনাত ,ইউপি’র প্রশাসনিক কর্মকর্তা রুহিদাস কুন্ডু, ইউপি সদস্য মোঃ আবু বক্কার, আমজাদ হোসেন, জিএম আসাবুর, দেবাশীষ মন্ডল, আসমা পারভীন, পারুল আক্তার, আর্জিনা বেগম প্রমুখ।
Please follow and like us: