, || - ||

ডুমুরিয়া-ফুলতলা আসন সংখ্যালঘুর উপর নির্ভর করছে জয় পরাজয়।নৌকা-ঈগল পাখির লড়াই হবে হাড্ডাহাড্ডি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
খুলনার ৫-আসনে (ডুমুরিয়া -ফুলতলা,সংসদীয় আসন-৩) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ৪ জন হলেও মূল প্রতিদ্বন্দ্বীতায় থাকছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব শেখ আকরাম হোসেন। মূলত নৌকা ও ঈগল প্রতীকের মধ্যে লড়াই হবে হাড্ডাহাড্ডি।
ডুমুরিয়া ফুলতলা নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা যায়, এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৩ হাজার ২শ ৬৯ জন। এরমধ্যে ডুমুরিয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৯ হাজার ৪শ ৮১ জন। ফুলতলা উপজেলায় ১লাখ ১৩ হাজার ৭শ ৮৮জন। এ দুই উপজেলায় মোট হিন্দু ভোট প্রায় ৮৫ হাজার।
পদত্যাগকারী ফুলতলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম হোসেন উচ্চ আদালত থেকে প্রার্থিতা ফিরে পাওয়ার পর ডুমুরিয়ার ১৪টি এবং ফুলতলার ৪টি ইউনিয়নে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়ে।
এরই মধ্যে আসনটিতে নৌকা এবং ঈগল প্রতীকের মধ্যে নির্বাচনী লড়াই জমে উঠেছে। মূল প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর কর্মী, সমর্থকরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের নিয়ে চলছে প্রার্থীর উঠান বৈঠক, পথসভা, গণসংযোগ। জমজমাট নির্বাচনী প্রচারণার মধ্যে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর হুমকি প্রদানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। চায়ের দোকান, গ্রামের পাড়া-মহল্লা, হাটে-ঘাটে, বাজারে ভোটের লড়াইয়ে কে জিতবে? এ নিয়ে শুরু হয়েছে সরব আলোচনা।
আসনটি থেকে মোট ৪ জন নির্বাচনে অংশগ্রহণ করলেও মূল প্রতিদ্বন্দিতা হবে আওয়ামী লীগের নারায়ণ চন্দ্র চন্দের নৌকা ও স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন ঈগল। তবে দুইজন প্রার্থীই আওয়ামী লীগ নেতা হওয়ায় দুজনই এ নির্বাচনে চ্যালেঞ্জের মুখে পড়েছেন বলে সচেতন মহল মনে করছেন। তবে দু’জনই বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এছাড়া ওয়ার্কাস পার্টির শেখ সেলিম আক্তার স্বপন হাতুড়ি ও জাতীয় পার্টির শাহিদ আলম লাঈল।
এদিকে সংখ্যালঘু অধ্যুষিত এ আসনটিতে ৮ম, ৯ম, ১০ম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নারায়ণ চন্দ্র চন্দ সংখ্যালঘু সম্প্রদায়ের একচেটিয়া ভোট পেলেও দু’জনই আওয়ামী লীগ নেতা হওয়ার কারণে ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু ভোটে বিভাজন দেখা দিয়েছে। ডুমুরিয়া এবং ফুলতলা উপজেলার সংখ্যালঘু ভোটারদের সাথে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। তবে তাদের মতে দু’জনের মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে। কে জিতবে বলা মুশকিল।
উল্লেখ্য, দীর্ঘদিন এই আসন থেকে প্রতিনিধিত্ব করেছেন প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী সালাউদ্দিন ইউসুফ। ২০০০ সালের ৬ অক্টোবর তার মৃত্যুর পর একই বছর ২০ ডিসেম্বর অনুষ্ঠিত উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সর্বপ্রথম এমপি নির্বাচিত হন নারায়ণ চন্দ্র চন্দ। এরপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ৮ম, ৯ম, ১০ম এবং একাদশ জাতীয় সংসদের মতো এবারও তিনি ৫ম বারের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। ২০০১ অনুষ্ঠিত ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত জোট প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরোয়ানের কাছে তিনি হেরে যান। ২০০৮ সালে অনুষ্ঠিত ৯ম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হন। এরপর ২০১৮ অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এমপি হন।
বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম হোসেন এক সময় ফুলতলা উপজেলার দাপুটে জাতীয় পার্টির নেতা ছিলেন। খুলনায় জাতীয় পার্টির নীতি নির্ধারকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম একজন। ১৯৮৫ সালে প্রথমবারের মতো জাতীয় পার্টির প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯০ সালেও চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এরপর আওয়ামী লীগে যোগদান করে তার দক্ষতা এবং যোগ্যতায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন। তবে নারায়ণ চন্দ্র চন্দ ও আলহাজ্ব শেখ আকরাম হোসেন নিজেদের জয়ের শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন।
Please follow and like us: