সাম্প্রতিক বছর গুলোতে ডুমুরিয়া উপজেলার বিভিন্ন সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানে দৃশ্যমান অবকাঠানোর ব্যাপক উন্নয়ন ঘটলেও উপজেলার প্রাণ-কেন্দ্রে আরাজি সাজিয়াড়া হতে গুটুদিয়া অভিমুখে যাওয়ার সড়কটি গত ৪ বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে মানুষের দূর্ভোগ চরমে পৌছেছে।
এলাকাবাসী জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা সৃষ্টি হওয়ার আগে থেকেই এলাকার মানুষের কাছে সাজিয়াড়া মাদ্রাসা সড়ক নামে পরিচিত আরাজি সাজিয়াড়া হতে গুটুদিয়া পর্যন্ত সড়কটি ডুমুরিয়া প্রশাসন ও থানার সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান পথ হিসাবে ব্যবহার হয়ে আসছে। জনগুরুত্ব বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসন বেশ আগেই ওই সড়কটি পিচ দিয়ে পাকা করেন। কিন্তু বর্ষা হলেই পানি বেঁধে যাওয়ায় ওই সড়কটি বেশ কয়েকটি জায়গা ভেঙে গিয়ে চলাচলে অনুপযোীি হয়ে পড়েছে। বিশেষ করে খুলনা-সাতক্ষীরা সড়কে ডুমুরিয়া বাসস্ট্যান্ড মোড় (আরাজি সাজিয়াড়া) থেকে ডুমুরিয়া যুব সংঘ ফুটবল মাঠের উত্তর-পাশ পর্যন্ত মাত্র ৩শ মিটার রাস্তার দুপাশে পানি সরার ব্যবস্থা না থাকায় খুব দ্রæতই পিচ উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়। কিছুদিনের মধ্যে ওই সড়কের চরম দুরাবস্থা বিবেচনায় নিয়ে ২০১৯ সালে ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হুমায়ন কবির বুলু ওই স্থানে ড্রেন নির্মানের জন্য মাটি খনন করেন। কিন্তু অজ্ঞাত কারণে সেখানে আজ অবধি কোনো ড্রেন তো নির্মিত হয়নি, বরং খননের আগে রাস্তা যেটুকু ছিলো, ইতো মধ্যে তাও ভেঙে মরণ ফাঁদে পরিণত হয়েছে।
এব্যাপারে ওই এলাকার সাবেক ইউপি সদস্য সরদার জাহাঙ্গীর কবির বলেন, ২০১৯ সালে চেয়ারম্যান ওই রাস্তার বিশ্বাস বাড়ি মোড় থেকে ফুটবল খেলার মাঠ পর্যন্ত ড্রেন করার জন্য মাটি খনন করেন। কিন্তু আজও ড্রেন তৈরি না হওয়ায় পিচের রাস্তা ভাঙতে ভাঙতে ড্রেনের সঙ্গে একাকার হয়ে গেছে। প্রতিদিন চলাচলকারী ব্যবসায়ী সঞ্জয় রায় বলেন, যখন একটু বর্ষা হয়, তখন তো চলাচল করা একেবারেই অসম্ভব হয়ে পড়ে।
ওই রাস্তার পাশেই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শফিকুল আলম বলেন, একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যাওয়ায় শিক্ষার্থীরা স্কুলে আসতে পারে না। তাছাড়া যানবাহন চলাচলের ক্ষেত্রেও বিপদজনক অবস্থার সৃষ্টি হয়। সাজিয়াড়া মাদ্রাসার সিনিয়র মোহাদ্দিস মাওলানা আবদুর রহমান বলেন, ডুমুরিয়া ভ্যানস্ট্যান্ড মোড় থেকে শুরু করে মড়েল স্কুল হয়ে পালপাড়ার মোড় ও আমাদের মাদ্রাসা পর্যন্ত পানি সরানোর কোনো ব্যবস্থা না থাকায়, রাস্তায় বড়-বড় গর্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে হাজার হাজার ছাত্র-সহ অসংখ্য যানবাহন চলাচলকারীদের মারাত্মক সমস্যা পোহাতে হচ্ছে।
ডুমুরিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গাজী মোহাম্মদ রফি বলেন, ওই রাস্তাটুকু ডুমুরিয়া বাজার সড়কের মতো পাথর-সিমেন্টের(কংক্রিটের) ঢালাই দিয়ে করলে অনেকদিন টিকতে পারে। ডুমুরিয়া সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু বলেন, এমপি সাহেবের পরামর্শে ওই রাস্তার পানি সরাতে ড্রেন তৈরির জন্য মাটি খনন করিয়েছিলাম। কিন্তু পরবর্তিতে টাকার জোগান পাইনি। আমাদের আশা ছিলো এই রাস্তার স্বার্থে এমপি সাহেব এইটুকু কাজ করাবেন। আর ওখানে (আরসিসির) ঢালাই রাস্তা ছাড়া কোনো বিকল্প নেই। কিন্তু আমাদের পরিষদের বরাদ্দ কম থাকায় আমরা রাস্তাটি করতে পারছি না। ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ওই সড়কটির জন্য গত ২২ সেপ্টেম্বর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কাছে ১ কোটি ৩৬ লাখ টাকার বরাদ্দ চেয়ে চিঠি দেওয়া হয়েছে। অনুমোদন হলেই রাস্তার কাজ হবে।
সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেন, প্রকৌশল অধিদপ্তরে ফান্ডের জন্য চেষ্টা চলছে। আর ওই রাস্তাটি আরো মজবুদ ও প্রশস্ত করতে হবে। তাছাড়া পানি নিষ্কাশনের জন্য এবার একটা ফান্ডও পাওয়া গেছে। আশা করছি খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা করা যাবে।
, || - ||
ডুমুরিয়ার আরাজি সাজিয়াড়া হতে গুটুদিয়া পর্যন্ত মাত্র ৩শ মিটার রাস্তা খানাখন্দে ভরা জনদূর্ভোগ চরমে।
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
Please follow and like us: