, || - ||

ডুমুরিয়ার ঈমাম উলামা পরিষদ জীবনের ঝুকি নিয়ে করোনায় মৃত ব্যক্তিদের দাফন করছে

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

খুলনার ডুমুরিয়ার ঈমাম উলামা পরিষদ নিঃস্বার্থভাবে জীবনের ঝুকি নিয়ে করোনায় মৃত ব্যক্তিদের দাফন করে আসছে। গত ১৮মাস ধরে এ কাজে অংশ নিয়েছে ২৫জন নারী পুরুষ। প্রায় ১শ মরদেহ ইতিমধ্যে তারা দাফন সম্পন্ন করেছে। এর মধ্যে দুটি সনাতন ধর্মের মরদেহের সৎকার সম্পন্ন করা হয়েছে বলে জানা যায়।
ডুমুরিয়া ঈমাম পরিষদের আহবায়ক হাফেজ মোঃ ওয়াহেদুজ্জামান ও সদস্য সচিব মাওঃ মুফতি ফজলুল করিম বলেন, ২০২০সাল হতে দেশে যখন করোনায় আক্রান্ত হয়ে মানুষ মরতে থাকে। তখন জানা যায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীকে দাফন করতে আতœীয় স্বজন ও গ্রামবাসী ভয় পাচেছ। পিতামাতার লাশ ফেলে পালাচ্ছে পুত্র। ঠিক সেই সময় ঈমানী শক্তি ধারণ করে করোনায় মৃত ব্যক্তিদের দাফন ও সৎকারের উদ্দেশ্যে ১৯জন পুরুষ ও ৬জন নারী নিয়ে ২৫সদস্য বিশিষ্ট “ঈমাম উলামা পরিষদ নামে” একটি স্বেচ্ছাসেবী টিম গঠন করে তারা। সেই থেকে খুলনা গোপালগঞ্জ, সাতক্ষীরা, যশোর, পিরোজপুর ও নড়াইলসহ বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া লাশ দাফন করে আসছে তারা। এভাবে তারা গত ৮আগষ্ট পর্যন্ত ৮৯জন মুসলিমের দাফন ও ২জন হিন্দু সৎকার সম্পন্ন করেছেন। তারা আরও জানায় বেশিরভাগ লাশের গোসল সম্পন্ন করা হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের সামনে খোলা আকাশের নিচে। সেখানে কোন গোসলখানা না থাকায় রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে অতিকষ্টে গোসল কাজ সম্পন্ন করে। তবে তাদের কোন নিজস্ব গাড়ি না থাকায় দূরের লাশ দাফন করতে যেতে অনেক কষ্ট হয়। এছাড়া পর্যপ্ত সুরক্ষা(পিপি,স্যানিটাইজারসহ অন্যান্য উপকরণ)না থাকায় ঝুকির মাত্রা বেড়ে যায়। তারপরও তাদের কার্যক্রম থেমে নেই।

Please follow and like us: