বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ডুমুরিয়ার এমপি নারায়ণ চন্দ্র চন্দ করোনা আক্রান্ত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
খুলনা-৫(ডুমুরিয়া- ফুলতলা) আসনের সংসদ সদস্য, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।
খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।তবে বিস্তারিত জানার জন্য পরিবারের একাধিক সদস্যের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও কেউ ফোন রিসিভ করেনি।
Please follow and like us: