খুলনা জেলা পুলিশের আয়োজনে ডুমুরিয়ার কাঁঠালতলা বাজারে আইন শৃংখলা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় বাজারের কাচামাল আড়টে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল মুস্তাফিজুর রহমান। আটলিয়া ইউনিয়ন বিট পুলিশের উপপরিদর্শক (এসআই) মোঃ ফরিদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিএম ফারুক হোসেন, আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন, এস আই হাফিজুর রহমান, কাঁঠালতলা বাজার কমিটির সভাপতি শেখ আজিজুর রহমান, সাধারণ সম্পাদক রায়হান উদ্দীন মোড়ল, ইউপি সদস্য আব্দুল হালিম মুন্না প্রমুখ।
Please follow and like us: