, || - ||

ডুমুরিয়ার খর্ণিয়া ইউনিয়নে গাঙচিলের কমিটি গঠন ও সাহিত্য আসর অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আর্ন্তজাতিক সাহিত্য সংগঠন গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদ খর্ণিয়া ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে খর্ণিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে মোঃ নওশের আলী মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গাঙচিল শাহপুর শাখার সভাপতি কবি এস এস নূরুল ইসলাম,সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন আকুঞ্জী,বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মেহেদী হাসান বিপ্লব,মাহমুদা খাতুন প্রমুখ। এসময় মাস্টার মোঃ নওশের আলী মোড়লকে সভাপতি, মেহেদী হাসান বিপ্লবকে সাধারণ সম্পাদক ও আরিফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১১সদস্য বিশিষ্ঠ একটি কমিটি গঠন করা হয়।কমিটির অন্যান্য হলেন সহ- সভাপতি জিন্নাত আলী মোল্ল্যা,সহ-সম্পাদক আল আমিন খান,সাহিত্য সম্পাদক,মোছাঃ সামছুন্নাহার,পাঠাগার সম্পাদক সুচিত্রা কবিরাজ,অর্থ সম্পাদক তাপস কুমার উপাধ্যায় মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা খাতুন,ক্রীড়া সম্পাদক আবুল হোসেন,দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, সদস্য সাথি কুন্ডু,রাকিব খন্দকার।শেষে সাহিত্য প্রতিযোগিতায় মৌসুমী পাল,রাকিব খন্দকার,সিয়াম মহলদার,খাদিজাতুল উপমা,রুবাইয়া খাতুন,সাথি কুন্ডুকে শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করা হয়।

Please follow and like us: