ডুমুরিয়ায় গুটুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নতুন সভাপতি হয়েছে ইয়াম হাসান লিটু। সে গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯৯ সালে এসএসসি, ডুমুরিয়া কলেজ থেকে ২০০১ সালে এইচএসসি এবং বিএল কলেজ থেকে ইসলামের ইতিহাস নিয়ে ২০০৫ সালে অনার্স এবং ২০০৬ সালে মাস্টার্স পাশ করেন। গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয় অফিস কক্ষে ভোটাভুটির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিদ্যালয় প্রধান শিক্ষক দিলারা বিউটি জানান, ১০জন ভোটারের মধ্যে ইয়াম হাসান লিটু ৫ ভোট পেয়ে গুটুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এবং সাবেক সভাপতি মোঃ বোরহান উদ্দিন পান ৪ ভোট। একটি ভোট বাতিল হয়েছে। উল্লেখ্য, গত ৯ জুন তারিখে বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যের ৪টি পদে নির্বাচন হয়।
Please follow and like us: