সোমবার , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ডুমুরিয়ার পল্লীশ্রী কলেজের নব নির্মিত আই.সি.টি ভবনের উদ্বোধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ- খুলনার ডুমুরিয়ার পল্লীশ্রী কলেজের নব নির্মিত আই.সি.টি ফ্যাসিলিটিস একাডেমিক   ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২শে সেপ্টেম্বর) সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতাকেটে নতুন এ ভবনের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। পল্লীশ্রী কলেজ অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরদারের সভাপতিত্তে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম,থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ ও পল্লীশ্রী কলেজ সভাপতি নির্মল কুমার বিশ্বাস। পরে প্রধাান অতিথি উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলার সকল শিক্ষার্থীদের মাঝে “নিরাপদ সড়ক নিশ্চিত করনে,আমাদের দায়িত্ব বিষয়ক”লিফলেট বিতারনের উদ্বোধন করেন।
Please follow and like us: