, || - ||

ডুমুরিয়ার বারুইকাটি বিলের পানি নিঃষ্কাশনে বাঁধা সরকারি খাসখাল উন্মুক্তের দাবী

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
ডুমুরিয়ার শোভনায় বারুইকাটি বিলের পানি নিঃষ্কাশনের পথ বন্ধ করে পদ্মমারি সরকারি খাসখাল দখলে নিয়ে মৎস্য ঘের তৈরির অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। ফলে আগামী বর্ষা মৌসুমে বারুইকাটি বিলের ১২শত বিঘা ফসলী জমিসহ বসত বাড়ি ঘর জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পানিতে  তলিয়ে যাওয়ার শংঙ্কা দেখা দিয়েছে। এঘটনায় স্থানীয় লোকজনের মাঝে চরম ক্ষুদ্ধতা সৃষ্টি হয়েছে। গতকাল  মঙ্গলবার এর প্রতিবাদ জানাতে সরেজমিনে উপস্থিত হয়ে খাসখালের উপর বাঁধ অপসারণসহ উন্মুক্ত রাখতে ঘটনা স্থলে সমাবেত হন স্থানীয় এলাকাবাসী। এসময় তারা প্রতিবাদে মুখোর হয়ে উঠেন।
স্থানীয় সুত্রে জানাগেছে, ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের মাদারতলা মৌজাধীন বারুইকাটি স্লূইচ গেটের পদ্মমারি সরকারি খাসখাল দিয়ে বারুইকাটি বিলের ১২ শত বিঘা জমির পানি নিঃস্কাশন হতো।
কিন্তু এলাকার জনৈক ব্যক্তি মৃত ধীরেন্দ্রনাথ মিস্ত্রি গেটের খালের সরকারি ১ একর খাসখালটি জনস্বার্থে ব্যবহার্য শর্তসাপেক্ষে বন্দোবস্ত নেয়। যাহা সম্প্রতি বাংলাদেশ সরকার পক্ষে জেলা প্রশাসক খুলনার নামে ১/১ খাস খতিয়ানের  জমির রেকর্ডীয় মালিক। এদিকে বন্দোবস্ত মুলে সে থেকে শর্ত মতে ওই খাল দিয়ে সমগ্র বিলের পানি নিঃষ্কাশন হয়ে আসছিল। কিন্তু ধীরেন্দ্র নাথের মৃত্যুর পর তার ছেলে  দিলীপ কুমার মিস্ত্রি মোটা অংকের অর্থের বিনিময়ে  উক্ত সরকারি  খাসখালটি স্থানীয় প্রভাবশালী ব্যক্তি সুব্রত ফৌজদার নামের এক ব্যক্তির  নিকটে স্ট্যাম্পের মাধ্যমে  চুক্তপত্র সম্পাদন করে দিয়েছেন। এতে সুব্রত ফৌজদার পানি নিঃস্কাশনের পথ বন্ধ করে ভেড়িবাঁধ দিয়ে লীজ ঘের তৈরি করছেন বলে ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ উঠেছে। স্থানীয় কৃষক সিদ্ধার্ত শংকর রায়, মহিতোষ রায়, অশ্বিনী মল্লিক,সাবেক ইউপি সদস্য পুলকেশ মন্ডল, ঠাকুর দাস, শ্যামা প্রসাদ রায়, কুন্তল মন্ডল, প্রমথ গাইন,প্রভাষ মন্ডল, সুকৃতি গাইন,জীবন মন্ডল, দীবশিষ গাইন,বিপুল মন্ডল, সঞ্জয় গাইন,সুনিল গাইন সহ এলাকাবাসী জলাবদ্ধতা নিরসন ও জনস্বার্থে উক্ত খাসখালটি উন্মুক্ত রাখতে প্রশাসনের উধর্ধতন কতৃর্পক্ষের দৃষ্টি আকর্ষণ কামনা করেছেন।
এবিষয়ে দিলীপ মিস্ত্রি বলেন জনস্বার্থে এবং বিলের পানি নিঃষ্কাশনের লক্ষে খাসখালটি উন্মুক্ত রাখতে তার সন্মতি রয়েছে।
শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য বলেন,বিলের পানি নিঃষ্কাশনের পথ বন্ধ করে ব্যক্তি স্বার্থে খাসখালে বাঁধ দেয়া চরম অন্যায় কাজ। এমন ঘটনা প্রতিহত করতে জনগণ ঐক্যবদ্ধ হয়েছেন।  জলাবদ্ধতা নিরসনে খাসখালটি উন্মুক্ত রাখা অতি জরুরি। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ প্রসংগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আসিফ রহমান বলেন,পানি নিঃস্কাশন এবং জনস্বার্থে সরকারি খাসখাল অতিদ্রুত উন্মুক্ত রাখতে ব্যবস্থা নেয়া হবে।
Please follow and like us: