, || - ||

ডুমুরিয়ার ভান্ডারপাড়া ইউপিতে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন বিষয়ক কর্মশালা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

ডুমুরিয়ায় ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদে বুধবার বিকালে ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্তিকরণের লক্ষ্যে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) স্থানীয়করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে। ইউপি সচিব এসএম রেজাউল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হিসাব সহকারী মোঃ তাওহীদ-উর-রহমান, ইউপি সদস্য পারুল আক্তার, বিনীতা রায়, সুচিত্রা রানী বিশ্বাস, মাহাবুর রহমান শেখ, আঃ মান্নান সরদার, মহিউদ্দিন আহমদ, সঞ্জয় কুমার বিশ্বাস, আইয়ুব আলী মোল্যা, সুবীর মন্ডল, মলয় মন্ডল, প্রীতিশ বৈরাগী, রঞ্জন বালা, উদ্যোক্তা হিরক গাইন ও সঞ্চিতা বাছাড় প্রমূখ।

Please follow and like us: