, || - ||

ডুমুরিয়ার শোভনা জিয়ালতলায় হাজারও পূণ্যার্থীর গঙ্গাস্নান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

ডুমুরিয়ায় উৎসব মুখর পরিবেশে হাজারও ভক্তবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে পূণ্য গঙ্গা¯œান। গতকাল শুক্রবার সকালে উপজেলার শোভনা ইউনিয়নে জিয়ালতলা মহামায়া আশ্রমের আয়োজনে ভদ্রা নদীতে হাজার হাজার পূণ্যার্থীর ¯œানের মধ্যদিয়ে এটি পালিত হয়। প্রতি বছরের ন্যায় এ বছরও খুব ভোর থেকে বিভিন্ন অঞ্চল থেকে পূণ্যার্থীরা মহামায়া আশ্রম ঘিরে জড়ো হতে থাকে। এরপর আশ্রমাধ্যক্ষ নারায়ন চন্দ্র গোস্বামী গঙ্গা পূজা শেষে পূর্ণ জোয়ারে নদীতে ¯œানে নেমে প্রার্থনা আরাধনা সহ ¯œান সম্পন্ন করেন। এর আগে গীতাপাঠ শেষে ধর্মীয় আলোচনায় আশ্রমাধ্যক্ষ নারায়ন গোস্বামী বলেন,মানব সেবাই বড় ধর্ম। গঙ্গা ¯œানের সাথে সাথে মনের কালিমা ও হিংসা ধুয়ে দিতে হবে। মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে তবেই হবে গঙ্গা ¯œানের সার্থকতা। এসময় আরও বক্তব্যদেন জেলা পরিষদের সদস্য শোভারাণী হালদার, নব-নির্বাচিত চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, অধ্যাপক সুশীল কুমার মন্ডল শেখ আমজাদ হোসেন দাদাভাই, মাষ্টার অতুল কৃষ্ণ মিস্ত্রি,নারায়ন মন্ডল, ইউপি সদস্য ললিতা সরদার,মফিজুল ইসলাম গাইন সহ অনেকে। এছাড়া উপজেলার কুলবাড়িয়া, বার্ুিকাটি, মাগুরখালী,ঝরঝরিয়া,খোরেরাবাদ,কাঠালিয়া সহ বিভিন্ন এ গঙ্গা ¯œান অনুষ্ঠিত হয়।

Please follow and like us: