, || - ||

ডুমুরিয়ার সহকারী কমিশনার হিসাবে মনিরুজ্জামানের যোগদান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

খুলনার ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসাবে মোঃ মনিরুজ্জামান যোগদান করেছেন। সোমবার তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এর আগে তিনি মাগুরা জেলা প্রশাসকের অধীন সহকারী কমিশনার (ভূমি) হিসাবে কর্মরত ছিলেন।
খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সরকারী কমিশনার মনিরা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ দেয়া হয়। এর আগে জনপ্রশাসনের মন্ত্রনালয়ের এক আদেশে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার হিসাবে কর্মরত ডঃ সজ্ঞিব দাসকে বদলী করা হলে পদটি শুণ্য হয়। সদ্য যোগদানকারী সহকারী কমিশনার মোঃ মনিরুজ্জামান তার স্থলভিত্তিক হলেন। অচিরেই তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অতিরিক্ত দায়িত্বে থাকা মোঃ আব্দুল ওয়াদুদ এর কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়ে নিজ কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। নবনিযুক্ত সহকারী কমিশনার মনিরুজ্জামান ৩৪তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। তার জন্মস্থান ফরিদপুর জেলার পাংশা উপজেলায়।

Please follow and like us: