ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক জন্মভূমি পত্রিকার ডুমুরিয়া প্রতিনিধি জি এম ফিরোজের পিতা দলিল উদ্দিন গাজী (৮৫) বার্ধক্যজনিত কারণে গতকাল শুক্রবার ভোর ৫টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহি ওয়া—- রাজিউন)।মৃত্যুকালে তিনি স্ত্রী,৪ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক ফিরোজের পিতার মৃত্যুর খবরে এলাকার রাজনৈতিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তার বাড়িতে সমবেদনা জানাতে ছুটে আসেন।গতকাল জুম্মাবাদ মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।জানাযায় উপস্থিত ছিলেন, রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রব আকুঞ্জী,মাষ্টাার আই্য়ুব হোসেন, একেএম জাফর,আওয়ামীলীগ নেতা গাজী আব্দুল হকসহ এলাকার রাজনৈতিক,সাংবাদিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।এদিকে সাংবাদিক জি এম ফিরোজের পিতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাব ও চুকনগর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
, || - ||
ডুমুরিয়ার সাংবাদিক জি এম ফিরোজ’র পিতার মৃত্যু
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
Please follow and like us: