, || - ||

ডুমুরিয়ার ৩০কৃষকের ভাসমান বেডের ক্ষেত পরিদর্শন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

ভাসমান বেডে সবজি ও মসলা চাষ প্রকল্পের  আওতায় মাঠ দিবস ও ক্ষেত পরিদর্শন করেন ডুমুরিয়া উপজেলার ৩০জন কৃষক। মঙ্গলবার দিনব‍্যাপী তেরখাদা উপজেলার ভূতিয়ার বিলে মাটিয়ারকুল গ্রামের‌ পাশ্বে পানির উপরে ভাসমান বেডে লাগানো মৌসুমী সবজি চাষ পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময়  করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন, উপজেলা কৃষি অফিসের  এস এ পিপি সঞ্জয় দেবনাথ,  উপ সহকারী কৃষি কর্মকর্তা ওয়াশিংটন গোলদার, অমিত বিশ্বাস, কৃষক ইমন খান প্রমুখ।

এ সময় তেরখাদা উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ কামাল হোসেন ভূতিয়ার বিলে ভাসমান বেডের মৌসুমী সবজি চাষ সম্পর্কে অবহিত করেন।

Please follow and like us: