, || - ||

ডুমুরিয়ায় আন্তর্জাতিক দূর্যোগ দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
ডুমুরিয়ার শাহপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আন্তর্জাতিক দূর্যোগ দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দূর্যোগ কালীন মহড়া অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল ওয়াদুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। উপস্থিত ছিলেন পিআইও মোঃ আশরাফ হোসেন, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ রাসেল আহমেদ, অত্র স্কুলের শিক্ষক কর্মচারী ও স্কুলের ছাত্রীরা।
Please follow and like us: