সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন হবে।বঙ্গবন্ধুর ডাকে এদেশের দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।দেশ স্বাধীন হয়েছেল বলেই আজ বিশ্বে মাথ উচুঁ করে দাঁড়িয়ে আছে।জাতির জনক এদেশের মানুষকে শোষকদের হাত মুক্ত করেছিলেন। আজ তারই সুযোগ্যা কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।বাংলদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল।জাতিসংঘ বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছে।তিনি গতকাল বিকাল ৪ টায় উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক এ্যাডঃ আশরাফুল আলম রাজু ও ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ারদার,জেলা যুবলীগ নেতা মোল্যা সোহেল রানা।বক্তব্য রাখেন যুবলীগ নেতা মোল্যা জাহিদুল ইসলাম,আলহাজ্ব রবিউল ইসলাম আন্টু,বিকাশ মন্ডল,শেখ দেলোয়ার হেসেন,অধ্যাঃ অমিত বিশ্বাস,কামরুল ইসলাম,রাজিউল বারী সৈকত,তৌহিদুল ইসলাম রাতুল,তুষার মন্ডল,মোল্যা জহুরুল ইসলাম,আবু দাউদ মোড়ল,প্রণব মন্ডল,ইকবাল হোসেন সালাম,বিশ্বজিৎ মজুমদার প্রমুখ।
, || - ||
ডুমুরিয়ায় এমপি নারায়ণ চন্দ্র চন্দ বাংলদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
Please follow and like us: