খুলনার ডুমুরিয়ায় কর্মহীন প্রান্তিক মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী এবং গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল ও পোষাক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ এর সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি ছিলন স্হানীয় সরকার উপপরিচালক মোঃ ইকবাল হােসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ,ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা ও গাজী আব্দুল হালিম।
এ সময় আরও উপস্হিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো: মনিরুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আশরাফ হােসেন,আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়ারদারসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,জনপ্রতিনিধিবৃন্
অনুষ্ঠানে করোনায় কর্মহীন ২১০ জন শ্রমজীবি মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত ১৩৭ জন গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল ও পোষাক বিতরণ করা হয়।