শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ডুমুরিয়ায় কলেজ শিক্ষকের মৃত্যুতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

অজ্ঞান পার্টির কবলে পড়ে ডুমুরিয়ার চুকনগর ডিগ্রী কলেজের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক এম এম নাজমুল ইসলামের মৃত্যুকে তার রুহের মাগফিরাত করে অত্র কলেজের উদ্যোগে শোকসভা, দোয়া মাহফিল এবং তার জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম ব্রাউন। সভায় বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি অধ্যাপক তাপস কুমার বিশ্বাস, অধ্যাপক আব্দুল হাফিজ মাহমুদ, অধ্যাপক এসএম জুলফিকার আলী জুলু, অধ্যাপক মোঃ এনামুল হক, অধ্যাপক নার্গিস হুসাইন, প্রভাষক আব্দুল গফফার মোল্যা, প্রভাষক মোঃ রুমেন হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক সাধনা রানী কর্মকার। দোয়া পরিচালনা করেন প্রভাষক মোঃ ইয়াসিন আহম্মদ।

Please follow and like us: