খাদ্য শস্যের বাজার মূল্যের উর্ধগতির প্রবণতাকে রোধ করে নিম্ন আয়ের জনগোষ্টিকে মূল্য সহায়তা দেওয়া ও বাজার দর স্থিতিশীল রাখার জন্য বৃহস্পতিবার ডুমুরিয়া বাজারে খোলা বাজারে ডিলারের মাধ্যমে (ও,এম,এস ) চাল বিক্রির কাজ শুরু করা হয়। উপজেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তর ডুমুরিয়ার আয়োজনে সকাল ১০টায় বড় বাজারের কালীবাড়ী মোড়ে চাল বিক্রির উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী। তিনি বলেন, শেখ হাসিনার বাংলাদেশ ,ক্ষুধা হবে নিরুদ্দেশ। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে এ কার্যক্রম শুরু করা হয়েছে ।ডুমুরিয়া উপজেলা সদরে প্রথম শুরু করা হল । নিয়োগকৃত ডিলারদের কাছ থেকে ২০টাকা দরে জন প্রতি ৫কেজি চাল প্রতিদিন ক্রয় করা যাবে । সপ্তাহে ৫দিন ডিলারগন চাল বিক্রি করতে পারবেন। সকাল ৯টা থেকে বিকার ৫টা পর্যন্ত চাল বিক্রি করা হবে । ও,এম,এস ও টি ,সি,বি”র সমন্বিত রেখে খোলা বাজারে চাল বিক্রির কাজ শুরু করা হয়েছে । তদারকির জন্য একজন ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে । এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, খুলনা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক সেলিমুল আজম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) সাদিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান, সহকারি কমিশনার (ভুমি) মোঃ মামুনুর রশিদ , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, খাদ্য গুদাম নিয়ন্ত্রক তৈয়েবুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বুলু প্রমুখ।
, || - ||
ডুমুরিয়ায় খাদ্য শস্যের বাজারদর স্থিতিশীল রাখতে খোলা বাজারে চাল বিক্রি শুরু
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
Please follow and like us: