, || - ||

ডুমুরিয়ায় গাঙচিল সাহিত্য আসর অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আর্ন্তজাতিক সংগঠন গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদ ডুমুরিয়া উপজেলার শাহপুর শাখার উদ্যোগে আলোচনা সভা, সাহিত্য ও সাংস্কৃতিক আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় গাঙচিল শাহপুর শাখার কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক এস এম নূরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন গাঙচিল ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক কবি শাহী সবুর। সম্মানিত অতিথি ছিলেন গাঙচিল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কবি ও সাহিত্যিক অধ্যাপক ড. সন্দীপক মল্লিক, বিশেষ অতিথি ছিলেন কবি ডা. দেবপ্রসাদ ঢালী, আব্দুর রব আকুঞ্জী। গাঙচিল শাহপুর শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকুঞ্জীর সঞ্চালনায় বক্তব্য রাখেন গাঙচিল প্রতিষ্ঠাতা ও বাচসাস নেতা খান আখতার, হোসেন, আশরাফুল আলম খান, শিল্পী মাহাবুবুর রহমান, উজ্জ্বল মল্লিক, লিপিকা প্রমূখ।

Please follow and like us: