, || - ||

ডুমুরিয়ায় গ্রাম পুলিশ ইউনিয়ন নির্বাচন সম্পন্ন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

ডুমুরিয়ায় উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার থানা সার্ভিস ডেলিভারী সেন্টারে দুপুর ১২.৩০ মিনিট হতে বেলা ২.৩০ মিনিট পর্যন্ত বিরতিহীন ভাবে ১’শ ৩৬ জন ভোটারের মধ্যে ১’শ ১৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে শুধুমাত্র সভাপতি পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। এরমধ্যে মোঃ শহিদুল ইসলাম ১০নং ক্রমিকে ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন এবং নিকটতম প্রতিদ্বন্ধি নারায়ন মন্ডল ১৩নং ক্রমিকে পান ৫২ ভোট। নির্বাচন পরিচালনা করেন খুলনা জেলা কমিটির সভাপতি হারান চন্দ্র রায়, লুৎফর রহমান বিশ্বাস ও আবু তালেব গাজী। এর আগে মধুসুদন মন্ডল সাধারন সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

Please follow and like us: