শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ডুমুরিয়ায় ছাগল পালন করে স্বাবলম্বী আবু তাহের

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

খুলনার ডুমুরিয়ায় বিদেশী হরিয়ানা ও নেপাল ছাগল পালন করে স্বাবলম্বী আবু তাহের খান। সে ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামের রাশেদ আলী খানের পুত্র।
তিনি জানায়, ২০১৮সালে বাইরে থেকে বিদেশী হরিয়ানা ও নেপাল ছাগলের জাত সংগ্রহ করেন। সেই জাত থেকে বর্তমানে মোট ১২টি মা ছাগল রয়েছে। তার মধ্যে ৩টি ছাগল গত জুন মাসে ৮টি বাচ্চা দিয়েছে। গত মাসে ৮টি বাচ্চার মধ্যে ১টি বাচ্চা ২০হাজার টাকা বিক্রয় করেছেন। বাকী ৭টি বাচ্চা ছাগল বিক্রয়ের অপেক্ষায় আছেন। গত ৩বছরে এভাবে বাচ্চা বিক্রয় করে অনেক লাভবান হয়েছেন তিনি। এছাড়া গত বছর তিনি একটি বাচ্চা বাড়িতে রেখে ১বছর পালন করে বাগেরহাটে এক ব্যক্তির কাছে ১লক্ষ ১৩হাজার টাকা বিক্রয় করেছিলেন। তিনি আশাবাদী এভাবে যদি তিনি ছাগল পালন করতে পারেন তাহলে তাকে অন্য কোন করা লাগবে না। এই ছাগল পালন করেই তিনি প্রতিষ্ঠিত হতে পারবেন বলে আশাবাদী।

Please follow and like us: