ডুমুরিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের ৩জনকে পিটিয়ে জখম করা হয়েছে। এঘটনায় ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত স্বপুর চন্দ্র বিশ্বাসের ছেলে বাদী লক্ষন কুমার বিশ্বাসের সাথে তার আপন ভাই গৌর চন্দ্র বিশ্বাসের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। তারই জের ধরে গত ২৩জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার সময় ভাই গৌর চন্দ্র বিশ্বাস, মিলন মন্ডলের ছেলে আশিক মন্ডল, পাহাড়পুর গ্রামের মৃত বিষ্ণু মিন্ত্রীর ছেলে কমলেশ মিস্ত্রী, আড়ংঘাটা থানার শলুয়া গ্রামের মৃত সেতু বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাসসহ ১০/১২জন লোহার রড ও বাঁশের লাঠিসোটা নিয়ে বাদীর বাড়িতে অনাধিকার প্রবেশ করে গালিগালাজ করতে থাকে। এসময় বাদীর ছেলে নয়ন বিশ্বাস(২২) বিবাদীদের গালিগালাজের প্রতিবাদ করলে ১নং বিবাদীর আদেশে ২নং বিবাদীর হাতে থাকা লোহার রড দিয়ে নয়নের মাথায় মাথা লক্ষ করে স্বজোরে আঘাত করে। উক্ত আঘাত মাথার বাম পাশে লেগে রক্তাক্ত জখম হয়। এসময় বাদীর স্ত্রী গাইনী বিশ্বাস(৫০) ও মেয়ে রুপা বিশ্বাস (৩২)বিবাদীদের ঠেকাতে গেলে তাদেরকেও পিটিয়ে জখম করা হয়। গুরুত্বর আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় ৪জনকে আসামী করে ডুমুরিয়া থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। এব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Please follow and like us: