ডুমুরিয়ার মাগুরাঘোনায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যক্তির বসতবাড়ি নির্মান করার জন্য ক্রয় করে রাখা ৫হাজার ইট গায়ের জোরে বয়ে নিয়ে গেছে প্রতিপক্ষরা। এঘটনায় ভুক্তভোগী পরিবার প্রভাবশালী প্রতিপক্ষের ভয়ে বাড়ি থেকে বের হতে পারছে না। বর্তমানে পুরো পরিবারটি বাড়ির ভিতর মানবেতর জীবন যাপন করছে।
ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামের মৃত সুরোত আলী শেখের ছেলে ভুক্তভোগী ব্যক্তি মোঃ মুজিবুর রহমান শেখ জানায়, মৃত নজির সরদারের ছেলে একাধিক মামলার আসামী জিয়ারুল সরদার, মৃত সুরোত আলী শেখের ছেলে বজলুর রহমান বুলু ও আব্দুল্লাহ শেখ, মোঃ শাহিন শেখের ছেলে মোঃ সুজন শেখ ও স্ত্রী মোছা আলেয়া বেগম এবং সুজন শেখের স্ত্রী শিউলী বেগম সহ কয়েকজন ব্যক্তি রোববার ভোর হতে তার বাড়ির আঙিনায় রাখা বসতবাড়ি নির্মান করার জন্য ক্রয় করে রাখা ৫হাজার ইট বয়ে নিয়ে যায়। এ ঘটনায় নিরীহ মুজিবুর রহমান শেখ ও তার পরিবার বাঁধা দিতে গেলে গায়ের জোরে লাঠিসোটা নিয়ে তাদের উপর ঝাপিয়ে পড়ে প্রভাবশালী প্রতিপক্ষরা। নিরুপায় হয়ে জীবন বাঁচানোর তাগিদে মুজিবুর রহমান শেখ ও তার পরিবার সেখান থেকে দ্রæত সরে পড়ে। বর্তমানে পুরো পরিবারটি প্রতিপক্ষের ভয়ে বাড়ির ভিতর মানবেতর জীবন যাপন করছে। এঘটনায় ভুক্তভোগী পরিবারটি মামলা করতেও সাহস পাচ্ছে না। এছাড়া ইতিপূর্বে তারা জমি জবর দখল, হারিকৃত মাছের পুকুর লুট ও গাছ পালা কেটে নেয়াসহ প্রায় ৬/৭লক্ষ টাকার মালামাল লুট করে নিয়েছে। এব্যাপারে সুজন শেখের সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেনি।
, || - ||
ডুমুরিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ইট বয়ে নিয়ে যাওয়ার অভিযোগ।
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
Please follow and like us: