, || - ||

ডুমুরিয়ায় জালে বিরল প্রজাতির দুটি মাছ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
ডুমুরিয়ায় বিরল প্রজাতির দুটি মাছ পাওয়া গেছে। বুধবার সকালে উপজেলার ভান্ডারপাড়া আবাসন প্রকল্পের পাশে প্রবাহমান নদীতে ঐ এলাকার এক ব্যক্তির মাছ ধরা জালে ধরা পড়ে মাছটি। এরপর উপজেলার চুকনগর বুড়িভদ্রা নদীতে সন্ন্যাসগাছা কবিরাজ দ্বীন ইসলাম জালে একই রকমের বিরল প্রজাতির আর একটি মাছ ধরা পড়ে। বিরল প্রজাতির মাছ দুটি এক নজর দেখার জন্য হাজার হাজার উৎসুক জনতা তাদের বাড়িতে জমায়েত হয়। এব্যাপারে সালমা সুলতানা, রায়হান গাজী, বাসুদেব কুমার দাস, মোঃ রাসেল হুসাইন ও মোঃ আবু জাফর বলেন, এটি হাঙ্গের বা কুমিরের বাচ্চা হতে পারে। তবে তারা এগুলোকে অবমুক্ত করার অনুরোধ করেছে।
তারক বিশ্বাস বলেন, Carcharhinus leucas প্রজাতিটি ” ষাঁড় হাঙ্গর “হিসেবে পরিচিত। এই ষাঁড় হাঙ্গরই একমাত্র লবণাক্ত এবং মিঠা – উভয় পানিতে এমনকি ডেল্টার ভিতরেও সাঁতার কাটতে পারে।
Please follow and like us: