ডুমুরিয়া থানা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে থানা চত্বরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজু আহম্মেদ,ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলাম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা,ভাইস চেয়ারম্যান গাজী আঃ হালিম,ইমাম পরিষদের সভাপতি মাওঃ আব্দুর রহমান,অশোক আচার্য্য,মোস্তফা কামাল খোকন,ডা: হিমাংশু বিশ্বাস,শেখ দিদারুল ইসলাম,রেজোয়ান হোসেন,গাজী হুমাউন কবির বুলু,হাছান গাজী, প্রমুখ।সমাবেশে দেশে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহবান জানানো হয়।
Please follow and like us: