ডুমুরিয়ায় দলিল লেখক সমিতির কলম বিরতিতে প্রভাব পড়েনি সাব-রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি কার্যক্রমে। প্রহসনের ওই কলম বিরতি বর্জন করেছেন অধিকাংশ দলিল লেখক।
জানা গেছে, ডুমুরিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির কতিপয় লেখকবৃন্দ গতকাল সোমবার নামেমাত্র কলম বিরতি পালন করেছেন। জেলা রেজিষ্ট্রারের ছত্রছায়ায় সাব-রেজিষ্টারদের অনিয়ম, দূর্নীতির কারণে খুলনা জেলা দলিল লেখক সমিতির নির্দেশনা অনুযায়ী পূর্ণদিবস কলম বিরতি’র একটি ব্যানারে তারা এ কর্মসুচি পালন করে। কিন্তু এতে সাড়া দেয়নি ডুমুরিয়ার দলিল লেখক সমিতির শীর্ষ পর্যায়ের অধিকাংশ নেতারা। ফলে অন্যদিনের মতো দালিলিক কাজ সম্পাদন হয়েছে।
এ বিষয়ে দলিল লেখক নেতা মোহাম্মদ সেলিম খান বলেন, কলম বিরতি সকাল বেলার দিকে কয়েকজন দলিল লেখককে ঢিলেঢালাভাবে করতে দেখেছি। আমরা নিয়মিত দলিল সাবমিট করেছি এবং তা রেজিস্ট্রিও হয়েছে। তিনি বলেন, কিছু দলিল লেখকের ত্রæটিযুক্ত দলিল রেজিস্ট্রি না হওয়ার কারণে তারা সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে এই প্রহসনের কলম বিরতি করেছেন।
এ বিষয়ে কলম বিরতি আন্দোলনের নেতা দলিল লেখক ফাররুক হোসেন খান বলেন, আমরা জেলা দলিল লেখক সমিতির নির্দেশে পূর্ণ দিবস কর্মসুচি পালন করার কথা থাকলেও জেলার নির্দেশে অর্ধবেলা করেছি। তবে শুনেছি কিছু দলিল রেজিস্ট্রি হয়েছে।
এ বিষয়ে সাব-রেজিস্ট্রার মোঃ শাহিদুর রহমান জানান, ডুমুরিয়ায় যথারীতি দলিল রেজিস্ট্রি হয়েছে। এখানে কলম বিরতি কর্মসুচির কোন প্রভাব পড়েনি। সোমবার দুপুর পর্যন্ত ১১টি দলিল রেজিস্ট্রি হয়েছে। তিনি বলেন, যাদের স্বার্থে ব্যাঘাত ঘটেছে তারা মূলত এই কাজ করছেন। কলম বিরোতি কর্মসুচিতে উপস্থিত ছিলেন দলিল লেখক সমিতির সভাপতি নুরুল ইসলাম সরদার, ফাররুক হোসেন খান, মোঃ মোজাম্মেল খান, ইনছার গাজী প্রমুখ।
Please follow and like us: