, || - ||

ডুমুরিয়ায় দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

“সঠিক পুষ্টিতে সুস্থ জীবন”প্রতিপাদ্যটি সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবছরও সারাদেশে ২৩ থেকে ২৯ এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২উদযাপিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় গতকাল ডুমুরিয়া উপজেলার স্বাস্থ্য বিভাগের সকল প্রতিষ্ঠানে (উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস, কমিউনিটি ক্লিনিক সমূহ, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সমূহ ইত্যাদি)দি হাঙ্গার প্রজেক্ট, ইউনিয়ন পরিষদ ও স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততায় দিবসটি উদযাপিত হয়। উপজেলা পর্যায়ে পুষ্টি সমন্বয় কমিটির উদ্যোগে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের সম্মেলন কক্ষে পরিকল্পনা নির্ধারণ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি সহ অন্যান্য অনেকে। ইউনিয়ন পর্যায়ে প্রতিটি ইউনিয়নের একটি কমিউনিটি ক্লিনিকে, কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপনা কমিটির সদস্য, সিএইসসিপি, স্বাস্থ্য সহকারী, স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি, গ্রাম উন্নয়ন দলের সদস্যদের অন্যান্য সর্ব সাধারণের উপস্থিতিতে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে স্পেশাল সার্ভিস, জিএমপি ক্যাম্পেইন ও পুষ্টি পরামর্শ প্রদান করা হয়, যা ২৬ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে।
পরবর্তীতে সকলের উপস্থিতিতে বিভিন্ন বয়সে বিশেষ করে শিশু পুষ্টির প্রয়োজনীয়তা ও গুরুত্ব সর্ম্পকে আলোচনা করা হয়। আলোচনা সভায় কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপনা কমিটির সদস্য, সিএইসসিপি, স্বাস্থ্য সহকারী, স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি, দি হাঙ্গার প্রজেক্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীসহ এলাকার অন্যান্য গুনীজন মূল্যবান আলোচনা করেন। আলোচনায় পুষ্টি পরামর্শ ও জনসচেতনতা গড়ে তোলার বিষয়টি বিশেষ গুরুত্ব পায় এবং“রাইট-টু-গ্রো”প্রকল্পের কার্যক্রম প্রসংশিত হয়। উপস্থিত সকলে নিজ নিজ অবস্থান থেকে পুষ্টি উন্নয়নে কাজ করার অঙ্গীকার করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please follow and like us: