, || - ||

ডুমুরিয়ায় দুই সন্তানের জননীর বিষপানে আত্মহত্যা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

ডুমুরিয়ায় স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছে অসীমা রায় (৪৫) নামের এক গৃহবধূ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ধানিবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার বিধান রায়ের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের ধানিবুনিয়া এলাকায় বিধান রায় পরকীয়ায় আসক্ত হলে তার স্ত্রী দুই সন্তানের জননী অসীমা রায় বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রীর উপর নির্যাতন করতে থাকে। তারই জের ধরে ঘটনার দিন বাড়ির সবার অজান্তে স্বামীর উপর অভিমান করে ঘরে রাখা কীটনাশক পান করে। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তার মৃত্যু হয়।এ ঘটনায় খুলনা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

Please follow and like us: