ডুমুরিয়ায় পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে পানিতে ডুবে মারা যান। সে ডুমুরিয়া উপজেলার মধুগ্রাম রাজবংশী পাড়ার কুমারেশ বিশ্বাসের ছেলে নিরব বিশ্বাস(৫)।
শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের লোকজন নিরবকে উঠানে রেখে নিজেদের কাজকর্মে ব্যস্থ ছিল। এসময় শিশুটি সবার অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। বিকেলের দিকে শিশু নিরবকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে মৃত অবস্থায় পুকুরে ভাসতে দেখা যায়। এসংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Please follow and like us: