, || - ||

ডুমুরিয়ায় পানি কমিটির সভা অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
ডুমুরিয়ায় পানি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টার সময় উপজেলা কমরেড শহীদ শেখ আব্দুল মজিদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পানি কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ‌মোহাম্মাদ আলী।
প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পানি কমিটির ‌বিশেষজ্ঞ অধ্যাপক মোঃ হাশেম আলী। বক্তব্য রাখেন তালা পানি ‌কমিটির সাধারণ সম্পাদক ‌মীর জিল্লুর রহমান, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক ‌শেখ‌ সেলিম আক্তার স্বপন, উপজেলা পানি কমিটির সহ সাধারণ সম্পাদক  ‌জিএম আব্দুস সালাম, প্রচার সম্পাদক মোঃ মোশারফ হোসেন, দপ্তর সম্পাদক শেখ মাহতাব হোসেন, সদস্য ‌বিজলি মন্ডল, বুলু‌ চক্রবর্তী, লাভলী খাতুন, জিএম আমানুল্লাহ প্রমুখ।অনুষ্ঠান সার্বিক সঞ্চালন করেন দিলিপ কুমার সানা।
Please follow and like us: