ডুমুরিয়ায় পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের হামলায় সরোজ সরদার (৪৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে। গত শনিবার উপজেলা বয়ারসিং এলাকায় এ ঘটনা ঘটে। আহত সরোজ সরদার ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
থানা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শোভনা ইউনিয়নের বাগাচড়া গ্রামের মৃত প্রফুল্ল সরদারের ছেলে পোনা ব্যবসায়ী সরোজ সরদারের সাথে বয়ারসিং এলাকার নয়ন মন্ডল, জয় মন্ডল, সোহাগ শীলের বিভিন্ন বিষয়াদি নিয়ে পূর্ব শক্ররা চলে আসছে। তারই জের ধরে ঘটনার দিন দুপুরে সরোজ সরদার বাড়ি থেকে বয়ারসিং বাজারে আসলে পূর্ব পরিকল্পিত ভাবে লাঠি ও ইট দিয়ে নয়ন মন্ডল, জয় মন্ডল, সোহাগ শীল তাকে মাথায় আঘাত করে। এসময় তার মাথা কেটে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে।
এব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Please follow and like us: