, || - ||

ডুমুরিয়ায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১০টার সময় উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুনুর রশিদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা আক্তার রুমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক, কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা মজুমদার, ১৪টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান প্রমুখ।

Please follow and like us: