মারিয়া আফরিন পায়েল, ডুমুরিয়া (খুলনা)
খুলনার ডুমুরিয়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষীক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২অক্টোবর) সকালে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ডুমুরিয়ায় শাখার উদ্যোগে ও
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের ডুমুরিয়ায় উপজেলা শাখার আহবায়ক গোপাল চন্দ্র দের সভাপতিত্তে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধক ছিলেন,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের খুলনা জেলা শাখার সভাপতি বিমান বিহারী রায় অমিত,প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।বরেণ্য অতিথি ছিলেন,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি বিজয় কুমার ঘোষ,প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের খুলনা জেলা শাখার সাধারন সম্পাদক অধ্যাপক ডাঃ শ্যামল দাশ, আলোকিত অতিথি ছিলেন ডুমুরিয়া নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম,বরেণ্য অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের খুলনা জেলা শাখার সহ-সভাপতি এ্যাডঃ গৌরপদ বালা,আলোকিত অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ নূরউদ্দীন আল মাসুদ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিল হোসেন,হরি গুরুচাদ মাতুয়া মহাসংঘের ডুমুরিয়া উপজেলার সভাপতি মতুয়ারত্ন শ্রী হরিপদ ধর।
বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের খুলনা জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক স্বপন কৃষ্ণ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মৃনাল কান্তি বিশ্বাস,বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের খুলনা জেলা সভাপতি দেবাশীষ রায়,সাধারন সম্পাদক অনিমেষ সরকার রিন্টু, পূজা উদযাপন কমিটির উপজেলা সভাপতি প্রভাষক গৌর চন্দ্র ঢালী,সাধারন সম্পাদক প্রভাষক গোবিন্দ ঘোষ।বক্তব্য রাখেন, যুব ঐক্য পরিষদের উপজেলা আহবায়ক রাজু মল্লিক। অনুষ্ঠান পরিচালনা করেন
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব উপজেলা শাখার অনুদ্যুতি কুমার মন্ডল।
Please follow and like us: