মারিয়া আফরিন পায়েল, ডুমুরিয়া(খুলনা)
মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। গাঁজা মদ খেয়ে মাতাল অবস্থায় মন্ডবে এসে অসিল আচরন করা যাবে না।অশ্লীল নাচ-গান করা যাবেনা।এমন অভিযোগ পেলে সাথে সাথে আইন ব্যাবস্থা নেওয়া হবে।আসন্ন শারদীয় দূর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনেরর লক্ষ্যে ডুমুরিয়া পূজা কমিটির নেতৃবৃন্দেরর সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন। উপজেলা প্রশাসন ও পূজা উৎযাপন পরিষদের উদ্যেগে সোমবার(৮ অক্টোবর) সকালে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগমের সভাপতিত্তে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
মোঃ আশরাফ হোসেন , ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু,হিমাংশু বিশ্বাস, রেজোয়ান মোল্যা ওখুলনা জেলা মহিলা সম্পাদিকা শোভা রানী হালদারসহ পুজা উদযান কমিটির নেতৃবৃন্দ।
Please follow and like us: