মোঃ রকিবুজ্জামান পিন্টুকে আহবায়ক ও মোঃ মহব্বত হোসেন মোল্যাকে সদস্য সচিব করে ডুমুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। রোববার রাতে কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া ও প্রতিষ্ঠাতা মহাসচিব মোঃ শফিকুল ইসলাম বাবুর অনুমতিক্রমে খুলনা বিভাগ কমান্ড কাউন্সিলের আহবায়ক শেখ আব্দুল গনি ও সদস্য সচিব জাহিদুল ইসলাম লিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক কমলেশ মন্ডল, রিয়াজুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম, পল্লব ফৌজদার, উত্তর মন্ডল, বিপ্লব বিশ্বাস, সদস্য জাহিদুল ইসলাম লিপু, তপেশ তরফদার, জয়দেব বিশ্বাস, অশোক দেবনাথ, মোঃ শাহরিয়ার আলম খান সবুজ, মোঃ মনিরুজ্জামান নয়ন, রজত চ্যার্টাজি, তাপস মল্লিক, আক্তারুজ্জামান বাবলু, আল মামুনুল ফয়সাল, রত্নেশ মিস্ত্রি, দেবব্রত মন্ডল, টুলটুল ফকির, সংকর রাহা, আব্দুর রহমান, বিপ্লব মন্ডল, ওয়াহিদ সরদার। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে ডুমুরিয়া উপজেলার গেজেট ও ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সাথে এবং জেলা কমান্ড কাউন্সিলের সাথে সমন্বয় করে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে শক্তিশালী ও গ্রহনযোগ্য কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।
Please follow and like us: