, || - ||

ডুমুরিয়ায় যুবলীগের উদ্যোগে বর্ধিত সভা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

ডুমুরিয়া উপজেলা শাখার রুদাঘরা ইউনিয়নের সংগঠনকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষে ৩নং রুদাঘরা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রাত আনুমানিক ৮ টার সময় রুদাঘরা ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রুদাঘরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক মোল্যা জহুরুল ইসলাম। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক এ্যাডঃ আশরাফুল আলম রাজু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য রাজিউল বারী সৈকত। উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Please follow and like us: