ইন্টারন্যাশনাল সোলিডারিটি ক্রিয়েটিং এ ওয়াল্ড ফর ওয়াল এইজ এইজ”এ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে ডুমুরিয়ায় যুবদের মাঝে বৃক্ষের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী, উপজেলা কৃষি দপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ, যুব সংগঠনের নেতৃবৃন্দ ও সুধিজন উপস্থিত ছিলেন।
Please follow and like us: