, || - ||

ডুমুরিয়ায় যৌন ও প্রজনন স্বাস্হ্য অধিকার বাস্তবায়ন বিষয়ে সংলাপ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

খুলনার ডুমুরিয়ায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচীর আওতায় ‘অধিকার এখানে এখনই’ প্রকল্পের উদ‍্যোগে যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা অধিকার বিষয়ে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ডুমুরিয়া অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত যুব জনগোষ্ঠী ও নীতি নির্ধারকদের মধ্যে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর এরিয়া কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান। সংলাপে অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবাইদুল হক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সামছুজ্জামান, প্রধান শিক্ষক এস,কে সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন কর্মসূচীর জেলা যুব সমন্বয়কারী শিখা রানী, জেলা ইয়ুথ সম্বনয়কারী মুন্না বিশ্বাস ও ফয়সাল আহম্মেদ প্রমুখ।

Please follow and like us: