ডুমুরিয়ায় রপ্তানি যোগ্য চিংড়িতে অপদ্রব্য পুশ এর ক্ষতিকারক প্রভাব সংক্রান্ত জনসচেতনামূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চিংড়ি সম্পদ উন্নয়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির আয়োজনে গতকাল সোমবার বিকেলে শহিদ জোবায়ের আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভাপতিত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। প্রধান আলোচক ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুনুর রশিদ, থানা ভারপ্রাপ্ত শেখ কনি মিয়া, উপজেলা ভাইন্স চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা আবু বক্কার সিদ্দিক, ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার ও তুহিনুল ইসলাম, সাংবাদিক জিএম আব্দুস ছালাম প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন বৈদেশিক মুদ্রা অর্জন করা চিংড়ি শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। কিছু মুষ্ঠিমেয় ব্যক্তি চিংড়িতে অবদ্রব্য পুশ করে রাতারাতি কালো
টাকার মালিক হচ্ছে তাদেরকে প্রতিহত করতে হবে।
, || - ||
ডুমুরিয়ায় রপ্তানি যোগ্য চিংড়িতে অপদ্রব্য পুশ এর ক্ষতিকারক প্রভাব সংক্রান্ত জনসচেতনামূলক এক সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
Please follow and like us: