, || - ||

ডুমুরিয়ায় রাজনৈতিক নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময়

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

ডুমুরিয়ায় বে-সরকারী উন্নয়ন সংস্থা রূপান্তরের অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আয়োজনে রাজনৈতিক নেতাদের সাথে অপরাজিতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান। সংস্থার প্রকল্প সমন্বয়কারী দীপঙ্কর মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা এম‌এম সুলতান আহমেদ, বিএনপি নেতা শেখ মাহাবুবুর রহমান, জাতীয় পার্টি নেতা আব্দুস সবুর সরদার, ওয়ার্কার্স পার্টি নেতা শেখ সেলিম আকতার স্বপন, কমিউনিস্ট পার্টি নেতা এডভোকেট চিত্তরঞ্জন গোলদার, প্রকল্পের জেন্ডার টের্নিং অফিসার মোর্শেদা খাতুন দিলারা, অপরাজিতা আফরোজা খানম মিতা, আর্জিনা বেগম, শিমু আকতার, শিলা মন্ডল, পার্বতী ফৌজদার, ললিতা সরদার, সুষ্মিতা গাইন,নিয়তি মন্ডল, শিল্পী গাইন, লাকি সুলতানা, শিখা বসাক প্রমূখ।

Please follow and like us: