ডুমুরিয়ায় বে-সরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের অপরাজিতা প্রকল্পের সহযোগিতায় শরাফপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউপি মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি। ইউপি সচিব শেখ আমিনুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প সমন্বয়কারী দীপঙ্কর মন্ডল, উপসহকারী কৃষি কর্মকর্তা করুনা মন্ডল, ইউপি সদস্য লাকী সুলতানা, মোঃ মিজানুর রহমান, শেখ কামরুল ইসলাম, আজমল হুদা মিঠু, মোঃ হাবিবুর মোল্যা, শিক্ষক এস এম শাহানেওয়াজ, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মমিন উদ্দিন, এফপি আই রাজীব কুমার রায়, পুলিশিং কমিটির সভাপতি মোল্যা সিরাজ, মোঃ আব্দুর রহমান, মোঃ হাবিবুল্লাহ, অপরাজিতা নারী সেলিনা বেগম, রোকেয়া বেগম ও রেক্সনা বেগম।
Please follow and like us: