ডুমুরিয়ায় শারদীয় দুর্গাপূজা
উপলক্ষে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাত ৮টার সময় চুকনগর শ্রী শ্রী মাতৃ মন্দির তীর্থ কমপ্লেক্স
প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আটলিয়া
ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি জয়দেব আঢ্য। প্রধান অতিথি ছিলেন
খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার। বিশেষ অতিথি
ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া, চুকনগর
ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, ডিবি
পুলিশের ওসি শওকত কবির, উপজেলা পূজা পরিষদের সাধারন সম্পাদক
প্রভাষক গোবিন্দ ঘোষ। বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা সরদার শরিফুল
ইসলাম, যুবলীগ নেতা জাকির হোসেন মিল্টন, ইকবাল হোসেন সালাম,
বিশ্বজিৎ মজুমদার, কে এম মফিজুল ইসলাম মফিজ, নাজমুল ইসলাম
বাবু, সিরাজুল ইসলাম প্রমুখ। সভা পরিচালনা করেন চুকনগর বাজার
মন্দিরের পূজা কমিটির সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ দে।
, || - ||
ডুমুরিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
Please follow and like us: