খুলনার ডুমুরিয়ায় ফিল্মি স্টাইলে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি পরিবারে অতর্কিত হামলায় বসতবাড়ি, রান্নাঘর, গোয়ালঘর, ধানের গোলাসহ সকল আসবাবপত্র ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার সকাল পোনে ১১টার দিকে ৭১ সালের নৃশংস ঘটনাকে হার মানিয়ে উপজেলার গুটুদিয়া ইউনিয়নের সিকদারপাড়া গ্রামে বিকাশ নন্দির বাড়িতে এ এমন ঘটনা ঘটে। এ ঘটনার মুলহোতা দেয়ানা এলাকার টুকুকে গ্রেপ্তার করেছে আড়ংঘাটা থানা পুলিশ। এ সংবাদে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন
জানা গেছে, সিকদারপাড়া গ্রামে দীর্ঘ দুই যুগেরও বেশি সময়কাল যাবত বিকাশ নন্দি(৫০) তার পরিবার নিয়ে বসবাস করছে। তাদের বসতভিটার জায়গা জমি নিয়ে দীর্ঘ দিন একটা বিরোধ চলে আসছে দৌলতপুর দেয়ানা এলাকার টুকু গংদের সাথে। তারই যেরে ঘটনারদিন সকাল সাড়ে ১০ টার দিকে প্রায় শতাধিক লোক দেশীয় অস্ত্রস্বস্ত্র নিয়ে বিল পাড়ি দিয়ে এসে ফিল্মি স্টাইলে বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা একটি এ্যাডভেস্টর টিনসেডের বসতঘরসহ, রান্নাঘর, গোয়ালঘর, ধানের গোলা, ধারিরঘর, হাঁস-মুরগি ঘর ভাংচুর ও ঘরে থাকা নগদ দেড়লাখ টাকা, সোনার গহনা ঘাটি লুট করেসহ বিভিন্ন আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করে বীরদর্পে তারা স্থান ত্যাগ করে। এসময়ে বিকাশ নন্দির স্ত্রী ছনেকা নন্দিকে মারপিট করে আহত করে। তাকে খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য পলাশ হাওলাদার জানায়, হামলার ঘটনা ৭১ সালের নৃশংস ঘটনাকেও হার মানিয়েছে। মাত্র ১৫ মিনিটের হামলায় বসতবাড়ি সহ ৬ টি ঘর ভাংচুর করে মাটির সাথে সমান করে দিয়েছে৷ দিবালোকে এমন সন্ত্রাসী তান্ডব আমি আগে দেখিনি। ভয়ে স্থানীয়রা মুখ খুলতেও সাহস পায়নি। এ বিষয়ে আড়ংঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওহিদুজ্জান জানান, মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে সিকদারপাড়া গ্রামে। অতর্কিত হামলায় একটি পরিবারের বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ওই ঘটনার সাথে জড়িত মুলহোতা টুকুকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া রাতেই সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান ডুমুরিয়া ফুলতলার সাবেক মন্ত্রী বাবু নারায়ণ চন্দ্র চন্দ এমপি। সাথে ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোস্তফা কামাল খোকন, ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাজিবুর রহমান, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার, যুগ্ম সাধারণ সম্পাদক এমএম সুলতান আহমেদ প্রমুখ।