কোভিড-১৯ প্রতিরোধে ডুমুরিয়ায় সাহস ইউপির উদ্যোগে শিশু শিক্ষার্থীদের মাক্স সাবান ও খাবার বিতরন করা হয়েছে। শনিবার দুপুরে কুখিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের সভাপতি গোলাম মাওলা শেখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাহস ইউপি চেয়ারম্যান মোল্যা মাহবুবুর রহমান। বক্তব্য দেন স্কুলের সাবেক সভাপতি এয়াকুব আলী শেখ, ইউপি সদস্য হেমায়েত হোসেন শেখ, সাবেক ইউপি সদস্য আবু জাহিদ, সংরক্ষিত ইউপি সদস্য রোজিনা পারভীন, পিটিআই সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক দেবাশিষ চন্দ্র চন্দ, শিক্ষক শেখ মামুনুর রশিদ, মশিউল আলম, কবিতা বিশ্বাস, বিজয় দিপ্ত মন্ডল, অনুরাধা মন্ডল অভিভাবক জয়নাল আবেদিন, ফিরোজ শেখ, মুস্তাইন শেখ প্রমুখ। উল্লেখ্য স্কুলের শতাধিক শিক্ষার্থীদের মাঝে মাক্স, সাবান, ও খাবার প্রদান করা হয়।
Please follow and like us: