, || - ||

ডুমুরিয়ায় স্বামীর পরকীয়ার বলি গৃহবধূ অসীমা রায় গ্রেফতারের দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

গাজী আব্দুল কুদ্দুস,চুকনগর: ডুমুরিয়ায় ভান্ডারপাড়া ইউনিয়নে ধানিবুনিয়া এলাকায় বিধান রায়ের
স্ত্রী অসীমা রায় আত্মহত্যা নয়,স্বামীর পরকীয়ার বলি হয়েছে। এমনটি দাবি
করে শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদের সামনে এলাকার শত শত নারী-পুরুষের
সমন্বয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বে-সরকারী উন্নয়ন
সংস্থা ভূমিহীন সংগঠন নিজেরা করি ও অপরাজিতা নারী নেটওয়ার্ক’র
যৌথ আয়োজনে অসীমা রায় হত্যার বিচার, হত্যাকারী গ্রেফতার ও ফাঁসির
দাবিতে ঘর ছেড়ে রাস্তায় নেমে বিক্ষোভে ফেটে পড়ে শত শত নারী। এরপর
অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা পাষন্ড স্বামীর পরকীয়ার বলি অসীমা রায়ের নির্মম
হত্যা কান্ডের বর্ণনায় বলেন, স্বামীর পরকীয়ায় বাঁধা দেয়ায় তার উপর
দীর্ঘদিন ধরে চলছিল পাশবিক ও মানবিক অত্যাচার। তারই জের ধরে ঘটনার
দিন গত বৃস্পতিবার রাতে প্রথমে তাকে গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা। পরে
মুখে বিষ দিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়। পাষন্ড স্বামীর হত্যা মিশনে
অসীমা অচেতন হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকে। এরপর বিষপানে
আত্মহত্যার চেষ্টা দাবি করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে
ভর্তির কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। ধুরন্ধর স্বামীর এ নাটকীয়তা টের পেয়ে
এলাকায় সকল শ্রেণী-পেশার মানুষের মধ্যে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীর
দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে প্রতিবাদের ঝড় ওঠে। অসীমা হত্যায় থানায়
মামলা ও হত্যাকারী বিধান রায় যতক্ষণ গ্রেফতার না হয় ততক্ষণ রাজপথ ছাড়বে
না এলাকাবাসি।
এমনটি দাবি করে মানববন্ধনে বক্তব্যদেন নিজেরা করি সংস্থার খুলনা
বিভাগীয় সংগঠক আবুল খায়ের মজনু, অঞ্চল সমন্বয়ক শাহিদুল ইসলাম,
ফরহাদ হোসেন, মনিন্দ্রনাথ রায়, ইউপি সদস্য লোকেশ্বর কবিরাজ, আবেদা
বেগম, পান্নালাল গাইন, অপরাজিতা নারীনেত্রী ভারতী বিশ্বাস, মিনু
বিশ্বাস, ভূমিহীন নেতা হরিমোহন রায়, বনচারি মন্ডল, তাপসী বিশ্বাস ও
অসীমার ভাই সব্যসাচি মন্ডল।

Please follow and like us: