শনিবার , ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ডুমুরিয়ায় সড়ক পাকা করনের দাবীতে এলাকাবাসীর মানব বন্ধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

ডুমুরিয়ার মধুগ্রামে সড়ক পাকা করনের দাবীতে এলাকা বাসীর উদ্যোগে মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে।গতকাল বিকাল ৩ টায় মধুগ্রাম মসজিদ মোড়ে মধুগ্রাম চৌধুরী পাড়া ও মাদ্রাসা সড়ক পাকা করনের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।মানব বন্ধনে বক্তব্য রাখেন রুদাঘরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাঃ মোঃ আমান উল¬াহ,কবির হোসেন চৌধুরী,মাওঃ মোঃ কামরুজ্জামান,আঃ হালিম সরদার,বজলুর রহমান চৌধুরী,মাওঃ মোহাম্মদ আলী,দীপংকর সাহা,আবুল বাশার গাজী,আরিফুর রহমান গাজী,হুমায়ুন সরদার প্রমুখ।মানবন্ধনে বক্তারা অবিলম্বে সড়ক দুটি পাকা করনের সংশি¬ষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানান।

Please follow and like us: